মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মালদার গাজোলে। গাজোলের আলমপুর ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক আচমকা ধাক্কা মারে এক আম ব্যবসায়ীকে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় দুটি টোটো ও একটি বাইক। আহত হন দুই টোটো চালক। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা রাস্তায় নেমে আসে।
খবর পেয়ে গাজোল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এদিকে, দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে গাজোল থানার পুলিশ।
