শিলিগুড়ির একটি বহুতল বিল্ডিং এ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের ঝংকার মোড় এলাকায়।জানা গিয়েছে,মঙ্গলবার দুপুরে একটি বহুতল বিল্ডিং এর ইলেকট্রিক মিটার বক্স থেকে ধোঁয়া বের হতে দেখেন ওই বহুতলের স্থানীয় দোকানদাররা।এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাঁড়ির পুলিশ এবং দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Posts
কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ
দাবি পূরণ না হওয়ায় আবারও ধর্না তৃণমূল চা শ্রমিক সংগঠনের। বুধবার থেকে আবারও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলো তৃনমূল…
Share this:
ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে নতুন বৈশিষ্ট্য
ট্রুকলার ভারতে তার এআই চালিত সহকারী চালু করেছে যে বৈশিষ্ট্যটি অবাঞ্ছিত স্প্যাম ফিল্টার করার সাথে সাথে রিসিভারের পক্ষ থেকে কলের…
Share this:
বালুরঘাট শহরের নাট্য উৎকর্ষ কেন্দ্র ও কালুরঘাট রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে নাট্য পার্বণ ৩
বালুরঘাট শহরে শুরু হতে চলেছে তৃতীয় বছরের নাট্য পার্বণ। বাঙ্গালির বারো মাসে তেরো পার্বণ আর দক্ষিন দিনাজপুর জেলায় ১৪ পার্বণ। …
