জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার পালন করা হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছবিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য নেতারা। ভারতের অন্যতম দুই ব্যক্তিত্বের জীবন কথা তুলে ধরেন তাঁরা। দেশের জন্য তাঁদের অবদানের কথা স্মরণ করে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কংগ্রেস নেতা অসীম তরফদার।
Related Posts
জলপাইগুড়িতে শুরু হল “সৃজন মেলা”, হস্তশিল্পীদের কর্মসংস্থানের নতুন মঞ্চ
এই মেলার উদ্বোধন করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের মাননীয় বিডিও, মিহীর কর্মকার মহাশয়। সদর বিডিও মিহীর কর্মকার জানালেন, “উইংস আর্টিস্ট গ্রুপ”-এর…
Share this:
জুতার শোরুমে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি জলপাইগুড়ি শহরে
নামী ব্র্যাণ্ডের জুতোর শোরুমে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য। ঘন্টা দুয়েকের চেস্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের ঘটনা। রবিবার রাত…
Share this:
জলপাইগুড়ি স্টেশনে আটকে গেলো অমৃত ভারত রেল প্রকল্পের কাজ
জলপাইগুড়ি স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে এসেছে। এই মুহূর্তে জলপাইগুড়ি স্টেশনের রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। শহরের ১ নং…
