কোচবিহার দুই নম্বর ব্লকের উত্তর খাগড়াবাড়ি এলাকা থেকে উদ্ধার হলো একটি মধ্যবয়স্ক কচ্ছপ। কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ স্থানীয় কয়েকজন যুবক একটি ডোবায় মাছ ধরতে গেলে তারা কচ্ছপটিকে দেখতে পায়। বিভিন্ন সময়ে কোচবিহার দুই নম্বর ব্লকের বানেশ্বর এলাকা থেকে বেশ কিছু কচ্ছপ চোরাচালানের অভিযোগ উঠেছে। সেই জায়গা থেকে সেই কচ্ছপটি রক্ষা করার জন্য স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দিয়ে বনদপ্তরের হাতে কচ্ছপটিকে তুলে দেয়। জানা যায় উদ্ধার হওয়া কচ্ছপটি বানেশ্বরের শিব দিঘি তে ছাড়া হবে।
Related Posts
নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক
নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক।আজ কোচবিহারের গুড়িয়াহাটি ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার রেলগেট বাজার থেকে প্রচার…
Share this:
কোচবিহারের রাস উৎসবে এবার ছোট্ট রাসচক্র কেনার সুযোগ পাচ্ছেন ভক্তরা
মদনমোহনের রাস উৎসবে এবার রাসচক্র ঘোরানোর পাশাপাশি রাসচক্রের অনুকরণে তৈরি ছোট্ট রাসচক্র কেনার সুযোগ পাচ্ছেন ভক্তরা। কোচবিহার রাস মেলার মূল…
Share this:
পঞ্চায়েতে দূরবর্তী এলাকায় বদলির প্রতিবাদে অবস্থান কোচবিহারে বিক্ষোভ
কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদ জানিয়ে আজ কোচবিহার জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভে…
