স্কুল ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দু’দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হলো। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব, ক্রীড়া পর্ষদের সদস্য স্বপন দাস,রেফরি এন্ড আম্পায়ার এসোসিয়েশনের সচিব রানা দে সরকার, জেলা ক্যারাম সংস্থার সচিব সঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা।শিলিগুড়ি পুরনিগরের অন্তর্ভুক্ত মোট ১৫টি স্কুলের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে ৮টি বোর্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী বছর ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে এবং আরো বড় আকারে হবে।স্কুলে পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আকর্ষিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন।
Related Posts
শিলিগুড়ির দার্জিলিং মোড়ে রেলওভার ব্রিজ নির্মাণে তিন ঘন্টা রেল ব্লক, গভীর রাতে গার্ডার বসানোর কাজ শুরু
বাংলার সাথে বিহার – সিকিম সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শিলিগুড়ির দার্জিলিং মোড়ে জোরকদমে চলছে জাতীয় সড়ক (NH) বিস্তারের কাজ। দীর্ঘদিন…
Share this:
গোপন সূত্রে তল্লাশি চালাতেই উদ্ধার মহিষ
ফাঁসিদেওয়া ব্লকের মহম্মদ বক্স এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর সেখানে একটি কন্টেনার আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার…
Share this:
বৈকুন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এবার লোকালয়ে হাতি
বৈকুন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এবার শিলিগুড়িতে লোকালয়ে ঢুকে পড়ল একটি হাতি।শনিবার সকাল থেকে সেই হাতিটিকে ঘিরে এনজেপি ভোলামোড় এলাকায় চাঞ্চল্য…
