প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। বুধবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের অভীক দাস। সে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাইস্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।এদিন ফলাফল ঘোষণা হওয়ার পর অভীক দাস বলে, ‘ভালো পরীক্ষা হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব আশা করিনি।’ নিয়মিত পড়াশোনা করতো বলে জানায় কৃতী। তার কথায়, ‘ঘড়ি ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে পড়েছি। সারাদিন পড়াশোনা করেছি।পড়াশোনাই আমার হ্যাবিট। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল।’ অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হতে চায় অভীক। মাধ্যমিকে সে রাজ্যে চতুর্থ হয়েছিল বলে জানিয়েছে। ছেলের সাফল্যে খুশি অভীকের বাবা-মা।
Related Posts
আরজি কর মামলায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন স্বাস্থ্যকর্মীরা
আলিপুরদুয়ার: আর জি করের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে ফালাকাটার পথে নামলো স্বাস্থ্যকর্মীরা। শনিবার বিকেলে ফালাকাটা গ্রামীণ হাসপাতাল থেকে মিছিল…
Share this:
ভোটের মুখে এবার আন্দোলনের পথে ডুয়ার্সের রাভা জনজাতিরা
ভোটের মুখে এবার আন্দোলনের পথে ডুয়ার্সের রাভা জনজাতিরা।অবিলম্বে রাজ্য সরকার রাভাদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড না করলে ডুয়ার্সে আন্দোলনের ইতিহাস…
Share this:
ফসলের পর এবার বিদ্যুৎ পরিবাহী তার নষ্ট করলো হাতির দল
ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। তবে এবার শুধু ফসল নস্ট করেই ক্ষান্ত হয়নি গজরাজের দল, এবার তাদের রাগ গিয়ে পড়লো…
