পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে, আলিপুরদুয়ার জেলা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার তৃণমূল কর্মীরা দলে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছে। শনিবার আলিপুরদুয়ার জেলা এক নম্বর ব্লকের বাবুরহাট খেলার মাঠেই এই জনসভার আয়োজন করেছে জেলা তৃণমূল। ওই জনসভায় যোগ দিতে কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বহু কর্মী সমর্থক যাচ্ছেন। শনিবার কালচিনির বিভিন্ন এলাকার তৃণমূলের নেতৃত্বরা ওই জনসভার যোগ দিতে রওনা দেন। কালচিনি ব্লকের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বহু কর্মী সমর্থকরাও যাচ্ছেন। শনিবার সকালে ফালাকাটা জটেশ্বর দলগাঁও,দেওগাঁও সহ বিভিন্ন এলাকার তৃণমূলের নেতৃত্বরা সভায় যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের বাবুরহাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সভার প্রস্তুতি চলছে জোরকদমে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী এসে পৌঁছে গেছে বাবুরহাটে।
Related Posts
ফের ডুয়ার্সের চা বাগানে হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
ফের ডুয়ার্সের চা বাগান এলাকায় প্রবেশ করে তান্ডব চালালো হাতি। ৩টি ঘর ক্ষতিগ্রস্ত করেছে হাতিটি। গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালচিনি…
Share this:
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় চারটি ঘর
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্বদেহর এলাকায়। জানা গেছে ভোর রাতে ভয়ংকর অগ্নিকান্ডের ঘটনা টি…
Share this:
ইন্টারন্যাশনাল যোগ প্রতিযোগিতায় দ্বিতীয় প্রেয়সী ঘোষ, গর্বে উজ্জ্বল শহর
আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নজির গড়ে ইসলামপুরের মুখ উজ্জ্বল করলেন শহরের কন্যা প্রেয়সী ঘোষ। প্রতিবেশী দেশ নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল যোগ প্রতিযোগিতায়…
