এআই+ স্মার্টফোন লঞ্চ করেছে পালস ২। এর সাশ্রয়ী মূল্য এবং আরও সহজ ও সাবলীল ডিজাইন এই ফোনটিকে সহজেই ইউজারফ্রেন্ডলি করে তুলবে। আগামী ১১ মার্চ দুপুর ১২টা থেকে এক্সক্লুসিভলি ফ্লিপকার্টে পালস ২ পাওয়া যাবে। “পালস ২ অত্যন্ত অর্থবহ উপায়ে পালস ১-এর বেসের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীদের সবচেয়ে প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলোতে দারুণ আপগ্রেড দেবে,” একথা বলেছেন এআই+ স্মার্টফোনের সিইও এবং নেক্সটকোয়ান্টাম শিফট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাধব শেঠ। তাঁর আরও বক্তব্য, “আমরা সেই সব মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছি যা আত্মবিশ্বাস তৈরি করে, যেমন একটি দক্ষ ক্যামেরা, নির্ভরযোগ্য ব্যাটারি এবং বাক্স খোলার সঙ্গে সঙ্গেই সাবলীল সফটওয়্যারের অভিজ্ঞতা, যাতে আরও বেশি সংখ্যক ইউজার তাদের বাজেটের সীমাবদ্ধতা ছাড়াই আধুনিক প্রযুক্তির স্বাদ নিতে পারেন।“
এই স্মার্টফোনের কিছু বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ৪৫০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭৪৫-ইঞ্চি এইচডি+ ভি-নচ স্ক্রিন। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এই ক্যাটাগরিতে সবচেয়ে পাতলা ৬০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি এতে যোগ করা হয়েছে। অভিজ্ঞতা এবং ছবির স্বচ্ছতা বাড়াতে থাকছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল এআই ক্যামেরা ও ৮এমপি সেলফি ক্যামেরা। আর রয়েছে নির্ভরযোগ্য মাল্টিটাস্কিংয়ের জন্য ১২ ন্যানোমিটার প্রসেসে তৈরি ইউনিসক T7250 ১.৮ গিগাহার্টজ অক্টা-কোর চিপসেট। উন্নত অভিজ্ঞতা দেবে এর লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এনএক্সটিকোয়ান্টাম অপারেটিং সিস্টেম। এছাড়া উল্লেখযোগ্য হলো এর IP64 রেটিং।
এই স্মার্টফনটি ৪জিবি র্যা ম + ৬৪জিবি রম এবং ৬জিবি র্যালম + ১২৮জিবি রম-এর দুটি ভেরিয়েন্টে ও পাঁচটি রঙে পাওয়া যাবে। বিশেষ লঞ্চ অফারে ৪জিবি ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৫,৯৯৯ টাকা থেকে এবং ৬জিবি ভেরিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা।
