মি*থ্যা মামলায় গ্রে*প্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শিলিগুড়িতে AIDSO-র ছাত্র সমাবেশ

সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা ও নারী সুরক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে AIDSO-র তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে শিলিগুড়িতে পথে নামল AIDSO কর্মীরা। শুক্রবার দুপুরে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সংলগ্ন এলাকায় ছাত্র সমাবেশ ও মিছিলের আয়োজন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস’ অর্গানাইজেশন (AIDSO)।

সংগঠনের অভিযোগ, গত ৩১শে আগস্ট শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থানার পুলিশ শাসকদলের মদতে ‘অপহরণ’- এর মিথ্যা মামলায় তাদের নেতা-কর্মীদের ফাঁসিয়ে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে এদিনের সমাবেশ থেকে দাবি ওঠে, গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সহ একাধিক ছাত্রনেতা। তারা অভিযোগ করে, শিক্ষার বেসরকারিকরণ ও নারী সুরক্ষার প্রশ্নে আন্দোলনকে ব্যাহত করতে এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ছাত্রনেতাদের অভিযোগ— শুধু এই গ্রেপ্তার নয়, ভবিষ্যতে গণতান্ত্রিক অধিকারের ওপর যে কোনো আঘাতের বিরুদ্ধেই আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেয়া হয়।

পাশাপাশি এদিন সমাবেশ শেষে এক মিছিলের ডাক দেওয়া হয়।