ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে সতর্ক করেছেন। এমনকি, ট্রাম্প এই কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপও করেছেন।

কিন্তু, ভারত তেল কেনা বন্ধ করেনি। গত সেপ্টেম্বরে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি সামান্য হ্রাস পেয়েছে। তবে দেশের মোট তেল ক্রয়ের এক তৃতীয়াংশেরও বেশি রাশিয়া থেকে এসেছে।
বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, রাশিয়া ভারতের বৃহত্তম তেল বিক্রেতা হিসেবেই থাকবে। পরিসংখ্যান অনুযায়ী, ভারত গত সেপ্টেম্বরে প্রতিদিন প্রায় ৪.৭ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। যা আগের মাসের তুলনায় ২,২০,০০০ ব্যারেল বেশি। কিন্তু ১ বছর আগের তুলনায় স্থিতিশীল রয়েছে।

রাশিয়া মোট আমদানির ৩৪ শতাংশ তেল প্রদান করেছে। তবে, কেপলারের প্রাথমিক তথ্য অনুসারে এই পরিসংখ্যান ২০২৫ সালের প্রথম ৮ মাসে রাশিয়া থেকে গড় আমদানির তুলনায় ১,৬০,০০ ব্যারেল কম ছিল। জ্বালানির চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের জন্য রাশিয়ার তেলের গুরুত্বপূর্ণ চাহিদা থাকবে বলে অনুমান করা হচ্ছে।