জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহায় আজ সকালে অনুষ্ঠিত হল ‘বাবা বরফানী’-র প্রথম আরতি। তুষারে আবৃত শিবলিঙ্গ দর্শনে আপ্লুত হাজার হাজার তীর্থযাত্রী ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত করে তোলে পবিত্র গুহার চারপাশ।
শুরু হয়েছে বহু প্রতীক্ষিত অমরনাথ যাত্রা। সকালেই গুহায় বিশেষ পুজো ও প্রথম আরতির মাধ্যমে যাত্রার শুভ সূচনা হয়। পুরোহিতদের নেতৃত্বে এই আয়োজন চলে পূর্ণ ভক্তিভরে। চোখ বন্ধ করে অনেকে ধ্যানস্থ অবস্থায় শিবের স্তোত্রে মনস্থ করছিলেন, কেউ আবার বরফানী বাবার দর্শন পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।
তীর্থযাত্রীদের চোখেমুখে ছিল এক অনির্বচনীয় শান্তি, যেন পরম ব্রহ্মকে ছুঁয়ে ফেলার অভিজ্ঞতা লাভ করেছেন। অনেকে বলছিলেন, “এ এক স্বর্গীয় অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। বাবার দর্শন পেয়ে মনে হচ্ছে জীবনের সকল পুণ্য সফল হল।”
প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনা, পুলিশ সাথে স্বেচ্ছাসেবকরা মিলিতভাবে এই যাত্রার শান্তিপূর্ণ ও সুরক্ষিত পরিবেশ বজায় রাখতে কাজ করছেন।
চলতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই যাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
‘বাবা বরফানী’-র কৃপায় সকলেই যেন নির্বিঘ্নে এই যাত্রা সম্পন্ন করতে পারেন, এই প্রার্থনাই উঠে আসছে প্রতিটি ভক্তের হৃদয় থেকে।
জয় বাবা বরফানী! হর হর মহাদেব!
