সাত সকালে খাঁচা বন্দি একটি চিতাবাঘ।ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসখালি মৌজায়।স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর এবং সোহেল রানা জানিয়েছেন কয়েকদিন ধরে এলাকার চা বাগান থেকে প্রতিনিয়ত ছাগল,গরু আক্রমণ করে এই চিতা বাঘটি নিয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কাঠামবাড়ী আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করলে বাঘ ধরার খাঁচার ব্যবস্থা করে দেন তারা।শেষমেষ চারদিন পরে চিতাবাঘ টি আজ সাথ সকালে খাঁচাবন্দি হয়। খাঁচা বন্দী বাঘ টিকে দেখার জন্য এলাকার লোকে প্রচুর ভিড় জমায়। কয়েকদিন থেকে আতঙ্কের পরিবেশ থেকে সাময়িক স্বস্তি মিললো বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
Related Posts
তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য
ভোটের একদিন আগেই রাতের অন্ধকারে গীতালদহে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অভিযোগ উঠলো…
Share this:
রায়ডাক নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস
তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েতের চর ভানুকুমারী এলাকায় রায়ডাক নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির…
Share this:
দম্পতি আত্মহত্যায় প্ররোচনার মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে হাজির অভিযুক্ত তৃণমূল নেতা
দম্পতি আত্মহত্যায় প্ররোচনার মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে হাজির হলেন অভিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা…
