মাত্র পনেরো দিনের ব্যবধানে আবারও শিলিগুড়ির সেভক রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং দুর্ঘটনায় জড়িত একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, সেভক রোডে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ জনতা গাড়িটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে ও পরে গাড়িতে ভাঙচুর চালায়।
এর ফলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে তৎপর হতে হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক সিকিমের বাসিন্দা চেতন গোয়েলকে আটক করা হয়। ও পরে সোমবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
