রাত পোহালেই লক্ষ্মীপুজো। তাই আজ লক্ষীপুজোর বাজার জমে উঠেছে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকায়। দশকর্মা থেকে সবজি, ফল থেকে প্রতিমা সবকিছুরই দাম আকাশ ছোঁয়া হওয়ায় লক্ষ্মীর বাজারে কাটছাট করতে হচ্ছে। বাজারের আগুন দামের ছ্যাকায় নাভিশ্বাস মধ্যবিত্তদের। মৃৎ শিল্পীরা প্রতিমা এবং পট নিয়ে, কলাগাছ কলা গাছের ডোম নিয়ে বাজারে হাজির হয়েছে সকলে। পুজোর বাজার করতে শহরের মানুষেরা সেখানে ভিড় জমিয়েছেন। বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজনে এখন সকলেই ব্যস্ত। পুজোর আয়োজনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হলেও মা লক্ষ্মীর আরাধনায় পিছপা নয় শিলিগুড়িবাসী। প্রতিমা বিক্রেতারা হাজির হরেক প্রতিমার সম্ভার নিয়ে। বিভিন্ন দামে প্রতিমা পাওয়া যাচ্ছে। ক্রেতাদেরও ঢল নেমেছে প্রতিমা বিক্রেতাদের দোকানে দোকানে।
Related Posts
নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ, পূর্তদপ্তরের আধিকারিকরা সরজমিনে খতিয়ে দেখলেন
নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় সরোজমিনে খতিয়ে দেখলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। পূর্ত দপ্তরের আধিকারিকদের দাবি নিয়ম মেনে রাস্তা সম্প্রসারনের কাজ হচ্ছে।পৌর…
Share this:
প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে মুখ খুললেন মেয়র
প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে এমন ভাবেই বিগত বোর্ডকে দোষারোপ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা গেছে, প্রত্যেক শনিবার…
Share this:
১৬ই সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে ডুয়ার্সের জঙ্গল
বর্ষা বিদায় নেওয়ার সময় এসে গেছে। মা আসছেন। তারই জানান দিচ্ছে আকাশের বাতাস। আসন্ন বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজো…
