“ড্রাগস মুক্ত সমাজ” স্লোগানে মাটিগাড়ায় নেশা বিরোধী সচেতনতা অভিযান ও র‍্যালি

মাটিগাড়াকে ড্রাগস ও নেশামুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ এক সচেতনতামূলক অভিযান চালাল মাটিগাড়া নাগরিক মঞ্চ। এদিন মাটিগাড়া থানার সামনে থেকে এই বিশেষ পদযাত্রার সূচনা হয়।

সমাজ থেকে মাদক ও নেশার ভয়াবহ প্রভাব দূর করতে এবং যুবসমাজকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

পদযাত্রাটি মাটিগাড়া থানার সামনে থেকে শুরু হয়ে খাপরাইল মোড়, মাটিগাড়া বাজার, বিশ্বাস কলোনি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় মাটিগাড়া থানার সামনে এসে শেষ হয়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান— “ড্রাগস মুক্ত হোক সমাজ, নেশামুক্ত হোক আগামী প্রজন্ম”— এই বার্তাই তুলে ধরেন অংশগ্রহণকারীরা।