লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ও নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার ২, স্পেশাল অপারেশন গ্রুপ ও প্রধাননগর থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ধৃত দুজন সমীর বিশ্বাস (৩৮) ও বাপি রায় (২১)। ধৃত সমীর বিশ্বাস শিলিগুড়ির চম্পাসাড়ি এলাকার গোবিন্দ নগরের হিমকস ভবন এলাকার বাসিন্দা, ধৃত বাপি রায় দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা হলেও গোবিন্দনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতো। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে যৌথ অভিযানে নামে প্রধান নগর থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ। এর পর শিলিগুড়ির প্রধান নগর থানার অন্তর্গত গোবিন্দ নগর এলাকায় একটি বাইকে থাকা ওই দুজনকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১৪৫ গ্রাম ব্রাউন সুগার ও ৪৮টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। এর পরেই তাদের গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও নিষিদ্ধ কপ সিরাপের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
Related Posts
জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির
ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে ইসলামপুরের টাউন লাইব্রেরী হলে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির অনুষ্ঠানে…
Share this:
কোচবিহারে একসঙ্গে ৩টি রাস্তা নির্মানের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে দিনহাটা ১ নং ব্লক ও ২ নং ব্লকে ১১ কোটি টাকা ব্যায়ে ৩টি রাস্তা নির্মানের শুভ…
Share this:
বিপুল পরিমাণ গাঁজাসহ আটক দুই পাচারকারী
ট্রলি ব্যাগে করে প্রায় ১১ লক্ষা টাকার গাঁজা পাচারের পথে দুইজনকে গ্রেপ্তার করল মালদা জি আর পি।ধৃত দুইজন ট্রলি ভর্তি…
