ফের জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর এলাকা। বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি, আর তার ফলে জলমগ্ন হলো শিলিগুড়ি পুরনিগমের অশোকনগর এলাকা।এলাকাবাসীদের ক্ষোভ একটু বৃষ্টি হলেই হাঁটু জল পেরিয়ে কাজে যেতে হয় তাদের। বহু বাড়িতে জল ঢুকে গেছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পরতে হচ্ছে সাধারণ মানুষকে। পুরনিগমকে বারংবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সূরাহা মেলেনি। যদিও শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব আশ্বাস দিয়েছেন অশোকনগরের জল সমস্যা দ্রুত সমাধান করা হবে, তবে তা কবে বাস্তবায়িত হতে চলেছে সেদিকে তাকিয়ে রয়েছে অশোকনগর এলাকাবাসী।
Related Posts
রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দুই খেলোয়াড়
রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দুই খেলোয়াড়। জলপাইগুড়ির তোড়লপাড়া নেতাজী বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র তীরন্দাজি প্রতিযোগিতায়…
Share this:
উচ্চ প্রাথমিকের বাকি ১২০০ বেশি শূন্যপদে নিয়োগ!
কেটে গিয়েছে ১৬ মাসেরও বেশি সময়। উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং বিষয়ে কিছুই জানা যায়নি। নীরব রাজ্য সরকার। যদিও…
Share this:
ফের তাসাটি চা বাগানে খাঁচাবন্দী হল পূর্ণ বয়স্ক লেপার্ড
ফের ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার তাসাটি চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি পূর্ণ বয়স্ক লেপার্ড। গত শনিবার রাতেও খাঁচাবন্দী…
