টি – ২০ বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত জয় পেল ভারতীয় ক্রিকেট দল। শক্তিশালী ইংল্যান্ড ক্রিকেট দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। আগামী ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
ভারতের এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ির হাসমিচক এলাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ উদযাপন করতে দেখা যায় বহু যুবক ও সাধারণ মানুষকে। “ভারত মাতা কি জয়” ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর আবার বিশ্বকাপ জয়ের আশা জাগিয়েছে ভারতীয় দল। তাই ফাইনালের আগে থেকেই সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সকলেরই আশা, ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ জিতবে ভারত।
