পুজোর মুখে হাওড়ায় পুলিশি অভিযানে ফের উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশের জালে দুই পাচারকারী। জানা গেছে, কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে পাচার হওয়ার সময় হাওড়া সিটি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান চালায়। বুধবার রাতে কোনা এক্সপ্রেসওয়ের মহেশ পাল লেনে আটক হয় দুটি পণ্যবাহী গাড়ি। গাড়ি থেকে উদ্ধার হয় বহু মূল্যের ওই কাফ সিরাপ। গ্রেফতার হয় দুই পাচারকারী। গত সপ্তায় হাওড়ার সাঁকরাইলের একটি গোডাউন থেকেও উদ্ধার হয়েছিল প্রায় আট কোটি টাকার নিষিদ্ধ কাফ সিরাফ। ওই ঘটনায় গ্রেফতার হয় ৫ জন। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। গত কয়েক মাসে হাওড়ায় বেশ কিছু এলাকা থেকে এই ধরনের কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এই নিষিদ্ধ কাফ সিরাপের রমরমা ব্যবসা নিয়ে চিন্তিত পুলিশ প্রশাসনও।
Related Posts
খিদিরপুরে বন্দরে এসে পৌঁছালো যুদ্ধ জাহাজ ‘আইএনএস সাবিত্রী’
৪ ডিসেম্বর দেশজুড়ে পালন করা হয় ভারতীয় ‘নৌ দিবস’। নৌ দিবসের প্রাক্কালে খিদিরপুরে বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ…
Share this:
বামনগোলায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু
বুধবার সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্য জুরে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার শুভ…
Share this:
বাছুর নিয়ে যাওয়ায় সন্দেহ, আসানসোলে দুই যুবককে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা
আসানসোলের এইচএলজি মোড় থেকে হাউজিং কলোনি যাওয়ার রাস্তায় শুক্রবার সন্ধ্যায় কথিত গরু পাচারের অভিযোগে দুই যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করেন।…
