জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে করা হলো ঘোষণা। নতুন শিক্ষাবর্ষি শুরু হতে না হতেই প্রতিটি স্কুলে শুরু হয়ে গিয়েছে প্রাথমিক পড়ুয়াদের প্রথম সামিটিভ পরীক্ষার ঘন্টা। পরীক্ষার শুরু হওয়ার আগে ফের সিদ্ধান্ত নিও পিছনে এল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
চলতি মাসের ২৫ অগস্ট থেকে শুরু হতে চলেছে প্রাথমিকের সামিটিভ পরীক্ষার। যা চলবে ৩০ আগস্ট পর্যন্ত। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার প্রশ্নপত্র করছেন না পর্ষদ, জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
বর্তমানে প্রাথমিক স্কুল স্তরে ছাত্র ছাত্রীদের পরীক্ষাকে তিনটি সামেটিভ পরীক্ষার মূল্যায়নে ভাগ করা হয়েছে। যার মধ্যে প্রথম সামেটিভ হয়েছে এপ্রিল মাসের শেষে। এরপর দ্বিতীয় সামেটিভ হবে আগস্ট মাসে। আর তৃতীয় সামেটিভ অর্থাৎ চূড়ান্ত পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। আর এই তিনটে সামেটিভ নিয়ে পড়ুয়াদের নম্বর মূল্যায়ন করা হবে।
