বড় উদ্যোগ কেন্দ্র সরকারের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। দেশজুড়ে ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলিতে পড়ে রয়েছে লক্ষ লক্ষ গ্রাহকের জমা দেওয়া টাকা। যার কোনও দাবিদার নেই। এবার সেই টাকাই ফেরত দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্র। গান্ধীনগর থেকে ‘আপকি পুঞ্জি, আপকা অধিকার’ অভিযানের সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

অর্থমন্ত্রীর দাবি, দেশের বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার কাছে বর্তমানে মোট ১.৮৪ লক্ষ কোটি টাকা জমা রয়েছে, যার মালিকের কোনও হদিশ নেই। এই অভিযান আগামী তিন মাস ধরে চলবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল নাগরিকদের তাঁদের হারানো জমা টাকা ফিরিয়ে দেওয়া।

সরকার এই সময়ে জনসচেতনতা গড়ে তুলবে, যাতে মানুষ জানতে পারেন কীভাবে ডরম্যান্ট ডিপোজিট, ইনস্যুরেন্স প্রসিড বা মিউচুয়াল ফান্ড ব্যালেন্স পুনরুদ্ধার করা সম্ভব। এছাড়া ডিজিটাল প্রক্রিয়ায় কীভাবে এই অর্থ দাবি করা যায়, তা নিয়েও বিশদে ব্যাখ্যা দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের মতে, জনগণের টাকাই জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব। অর্থমন্ত্রীর আশা, এই অভিযান দেশের কোটি কোটি পরিবারের কাছে তাঁদের হারানো সঞ্চয় ফিরে পেতে সাহায্য করবে।