বড় উদ্যোগ খাদ্য দফতরের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

খাদ্যদপ্তরের তরফ থেকে একটি নির্দিষ্ট কার্ডধারী উপভোক্তাদের একটি অংশকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দেওয়ার উদ্যোগ নেওয়া হল। ইতিমধ্যেই এই লক্ষ্যে দু’টি প্রস্তাব কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরের রিফর্ম সেলকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্ত্যোদয় অন্ন যোজনার গ্রাহকরা কেন্দ্রের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীন পরিবার পিছু মাসিক ৩৫ কেজি করে খাদ্যশস্য পান। এদিকে কেন্দ্রীয় প্রকল্পের অধীন থাকা অন্য রেশন গ্রাহকদের ক্ষেত্রে মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য বরাদ্দ করা হয়।

এই পরিস্থিতিতে খাদ্যদপ্তর মনে করছে, অন্ত্যোদয় অন্ন যোজনার অধীন এমন অনেক গ্রাহক রয়েছেন যাদের পরিবারে সদস্য সংখ্যা ১০ জনের বেশি। সেক্ষেত্রে তাঁদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হচ্ছে, সেটা পর্যাপ্ত নয়। সেই জন্য এবার এমন পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে রেশন দিতে উদ্যোগী রাজ্য।