মাঝে অপেক্ষা আর কয়েকটা দিন মাত্র, তারপরেই পুজো। আর এই আবহেই সুখবর পেলেন সরকারি কর্মীরা। আর তো মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আসন্ন পুজোর আগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী যাদের ইতিমধ্যে ১৪ বছর কারাবাস হয়ে গিয়েছে তাদের জন্য রয়েছে সুখবর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ৪৫ জন যাবজ্জীবন আসামিকে এবার মুক্তি দিচ্ছেন রাজ্য সরকার। কারণ বন্দী জীবনে এদের আচরণ ভালো ছিল তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতা পরিবর্তন করে, তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা’। যাবজ্জীবন সোজাপ্রাপ্ত আসামী ১৪ বছর বা তার বেশি সময় ধরে বন্দি থাকার পর মুক্তির জন্য আবেদন করতে পারে। আদালত বিভিন্ন দিক বিবেচনা করে তাদের মুক্তির কথা রাজ্য সরকারকে জানায়।
