দিল্লি এনসিআর-সহ ভারতের বিভিন্ন অঞ্চলে ঝড়ে দেওয়াল ভেঙে পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে, ভারতের শীর্ষস্থানীয় এসিসি ব্লক প্রস্তুতকারী বিলটেক বিল্ডিং এলিমেন্টস লিমিটেড মারফর কমপ্যাক্ট-এর (Murfor Compact) গুরুত্ব তুলে ধরেছে।
এই উচ্চ-টেনসাইল স্টিল রিইনফোর্সমেন্টটি ইট বা ব্লকের ওপর সরাসরি লাগিয়ে নির্মাণকালে ব্যবহৃত হয়, যা সহজেই স্থাপনযোগ্য এবং অতিরিক্ত ওজন যোগ না করেই দেওয়ালকে শক্তিশালী ও টেকসই করে তোলে।
বিলটেক-এর সিইও রজত এন বাহল বলেন, “মারফর কমপ্যাক্ট (Murfor Compact) ইতিমধ্যেই ভারতে ব্যবহৃত হচ্ছে এবং এটি নির্মাণ নিরাপত্তায় একটি কার্যকরী পরিবর্তন আনতে পারে।”
মারফর কমপ্যাক্ট-এর সুবিধাসমূহ এরকম: (ক) ঝড় ও ভূমিকম্পজনিত চাপ থেকে সুরক্ষা, (খ) ফাটল নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, (গ) সহজ ইনস্টলেশন, কোনও বিশেষ যন্ত্র বা প্রশিক্ষণের প্রয়োজন নেই, (ঘ) প্রচলিত নির্মাণপদ্ধতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। বিলটেক-এর লক্ষ্য – নির্মাণকে আরও নিরাপদ, স্মার্ট ও টেকসই করে তোলা।
