লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির প্রেক্ষিতে শনিবার গেট বাজার এলাকায় প্রতিবাদ কর্মসূচি নিল ভারতীয় জনতা পার্টির ডাবগ্রাম – ফুলবাড়ী ৩ মণ্ডলীর যুব মোর্চা। কর্মসূচির অংশ হিসেবে নবান্নের উদ্দেশ্যে একটি দাবিপত্র পাঠানো হয়।
যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের যুব সমাজ ভাতার ওপর নির্ভরশীল হতে চায় না। তারা চায় স্থায়ী কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। এই প্রসঙ্গে বিজেপির ডাবগ্রাম – ফুলবাড়ি ৩ মণ্ডল যুব মোর্চার সভাপতি শ্যামল বিশ্ব শর্মা বলেন, “চাকরি না দিয়ে রাজ্য সরকার যুব সমাজকে ভাতার ওপর নির্ভরশীল করে তুলছে।“
তিনি আরও দাবি করেন, রাজ্যে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া প্রশ্নের মুখে। তাই অবিলম্বে স্বচ্ছ ও দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে যুব মোর্চা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের একাধিক স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
