রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। এরপরই পথে নামলো টাস্ক ফোর্স।বৃহস্পতিবার সকাল থেকে শহর শিলিগুড়ির পাইকারি থেকে শুরু করে খুচরো মার্কেটগুলিতে হানা দেয় টাস্ক ফোর্সের একটি প্রতিনিধি দল। সবজি থেকে শুরু করে ফল কিসের কি দাম রয়েছে তা খতিয়ে দেখা হয় সরেজমিনে। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে।এদিন সকালেই শিলিগুড়ির পাইকারি বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের সদস্যরা।শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের প্রায় প্রতিটি দোকান ঘুরে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা। এরপরই সেখান থেকে বেরিয়ে চম্পাশাড়ি মার্কেট অবশেষে বিধান মার্কেটে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। কোন সব্জি কিংবা ফলের কি দাম তা খতিয়ে দেখা হয় এদিন। টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, পাইকারি এবং খুচরোর মধ্যে বিস্তর ফাঁরাক নেই৷ তবে চার থেকে পাঁচ টাকার অন্তর অবশ্য রয়েছে। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাশ টানতে আগামীতেও নিত্য নজরদারি চলবে প্রতিটি বাজারেই এমনটাই স্পষ্ট করা হয়েছে টাস্ক ফোর্সের তরফে।
Related Posts
ফুলবাড়িতে ফুল পাঞ্জাব ট্রাক থেকে প্রায় দু কুইন্টাল গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার
পুলিশের কাছে খবর ছিল যে একটি ফুলপাঞ্জাব ট্রাকের কেবিনের মধ্যে গোপন চেম্বারে মাদক পাচার হচ্ছে। সেইমতো এনজেপি থানার সাদা পোশাকের…
Share this:
তরুণের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায়
এক তরুণের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকায়।নিখোঁজ তরুণের নাম…
Share this:
পরিবেশ রক্ষার বার্তায় সেজে উঠছে শিলিগুড়ির সূর্যসেন স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজোর থিম
এবার প্রকৃতি রক্ষার অঙ্গীকার নিয়েই শহরের অন্যতম জনপ্রিয় ‘আমরা সবাই সূর্যসেন স্পোর্টিং ক্লাব’-এর শ্যামা পুজো। ৫৫তম বর্ষে পদার্পণ করে ক্লাবটি…
