নির্বাচনকে কেন্দ্র করে বারংবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে কোচবিহার। রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছে বহু বিজেপি কর্মী। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মীর। সেই সমস্ত বিজেপি কর্মী এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে কোচবিহারে এসে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশংকর প্রসাদের নেতৃত্বে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ কোচবিহারে এসে মৃত বিজেপি কর্মী জয়ন্ত বর্মনের স্ত্রী সহ দিনহাটার কাল মাটি এলাকায় গুলিবিদ্ধ বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে। একই সঙ্গে আজ কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে হাসপাতালে ভর্তি থাকা বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এর সদস্যরা। একই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাস দেয় এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। কোচবিহার এক নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় মৃত বিজেপি কর্মী মাধব বিশ্বাসের বাড়িতে ও যাওয়ার কথা রয়েছে এই টিমের।
Related Posts
রসিকবিল মিনি জ়ু চত্বরের নির্দিষ্ট ঘেরাটোপে হরিণের সংখ্যা বৃদ্ধিতে সমস্যার আশঙ্কা
এনক্লোজ়ারের এলাকা বাড়েনি, বেড়েছে সেখানকার ‘আবাসিক’ হরিণ, চিতাবাঘের সংখ্যা। কোচবিহারের রসিকবিল মিনি জ়ু চত্বরের নির্দিষ্ট ঘেরাটোপে হরিণের সংখ্যা বৃদ্ধিতে সমস্যার…
Share this:
রাজ্যের মেধা তালিকায় দশম স্থানে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা
৭৫ বছরে এই প্রথমবার রাজ্যের মেধাতালিকায় স্থান পেলো কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় দশম স্থানে জায়গা…
Share this:
কোচবিহারে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ আম আদমি পার্টির সদস্যদের
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে গ্রেফতারের প্রতিবাদে আজ কোচবিহারের কাছারি মোড় এলাকায় সুনিতি রোড অবরোধ করলো কোচবিহার জেলার আম আদমি…
