‘বোল্ট’ বাজারে নিয়ে আসতে চলেছে ‘Ace 5G’ এবং ‘Evo’ স্মার্টফোন

ফায়ার-বোল্ট-এর ডোমেস্টিক স্মার্টফোন ব্র্যান্ড ‘বোল্ট’ আজ বাজারে তাদের প্রথম দুটি স্মার্টফোন— ‘Ace 5G’ এবং ‘Evo’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। আধুনিক ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি এই ফোনগুলিতে রয়েছে শক্তিশালী পারফরম্যান্স, এআই-চালিত অভিজ্ঞতা, আকর্ষণীয় ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। ফোন দুটিতেই ১২০Hz রিফ্রেশ রেট এবং ৬০০ নিট ব্রাইটনেস সহ একটি বড় ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা বিনোদন ও ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে করবে আরও মসৃণ। উভয় ফোনেই গুগল জেমিনি-র এআই ফিচার যেমন ‘সার্কেল টু সার্চ’ এবং ‘এআই নাইট মোড’ যুক্ত করা হয়েছে। অ্যানড্রয়েড ১৬ চালিত এই ফোনগুলিতে কোনও ব্লোটওয়্যার নেই, যা একটি পরিষ্কার ইন্টারফেস দেয়।

এছাড়া, প্রাকৃতিক রঙের সেলফির জন্য রিয়েল টোনযুক্ত একটি ৮ মেগাপিক্সেল এআই ফ্রন্ট ক্যামেরা এবং দীর্ঘ ব্যাকআপের জন্য ৬০০০mAh ব্যাটারি রয়েছে। ফোনগুলি মাত্র ৭.৯৫ মিমির। বোল্ট-এর প্রতিষ্ঠাতা ও সিইও অর্ণব কিশোর বলেন, “গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আধুনিক প্রযুক্তিকে সবার কাছে আরও সহজলভ্য ও প্রাসঙ্গিক করতে চাই। Ace 5G এবং Evo আমাদের এই নতুন যাত্রার সূচনা মাত্র।” বোল্ট Ace 5G-তে রয়েছে UNISOC T8200 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল এআই মেইন ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং। এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে— ৪ জিবি + ৬৪ জিবি (দাম ১৩,৯৯৯ টাকা), ৬ জিবি + ১২৮ জিবি (দাম ১৪,৯৯৯ টাকা) এবং ৮ জিবি + ১২৮ জিবি (দাম ১৫,৯৯৯ টাকা)।

প্রথম দিনের অফারে এগুলো যথাক্রমে ১২,৯৯৯ টাকা, ১৩,৯৯৯ টাকা এবং ১৪,৯৯৯ টাকায় মিলবে। অন্যদিকে, বোল্ট Evo-তে রয়েছে UNISOC T7250 প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা। এটি দুটি ভেরিয়েন্টে উপলব্ধ ৪ জিবি + ৬৪ জিবি (দাম ১০,৯৯৯ টাকা) এবং ৬ জিবি + ১২৮ জিবি (দাম ১১,৯৯৯ টাকা)। প্রথম দিনের অফারে এগুলির দাম পড়বে যথাক্রমে ৯,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ফ্লিপকার্টে এক্সক্লুসিভ উপায়ে এই স্মার্টফোনগুলি বিক্রি শুরু হবে।