পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা মনোনয়নপত্র জমা করলো। মঙ্গলবার কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে কার্শিয়াং এর BDO অফিসে মনোনয়নপত্র জমা করে প্রার্থীরা। মহা মিছিলে উপস্থিত ছিলেন দলের সভাপতি অনিত থাপা। দীর্ঘ প্রায় ২২ বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল। মঙ্গলবার জিটিএ এলাকার সমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীদের মনোনয়নপত্র জমা করে। একইভাবে মঙ্গলবার দুপুরে কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে BGPM দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। এদিন এই মহা মিছিলটি কার্সিয়াংয়ের টাউন হল থেকে শুরু করে বিডিও কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিন এই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের সভাপতি অনিত থাপা। এদিন মিছিল শেষে কার্শিয়াংয়ে বিডিও কার্যালয়ে গিয়ে প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দেন।
Related Posts
এ বার প্যারাগ্লাইডিং শুরু হচ্ছে গিদ্দা পাহাড়েও
দার্জিলিং ও কালিম্পং এর পরে এবার প্যারাগ্লাইডিং চালুর তোড়জোড় শুরু হয়েছে কার্শিয়াংয়ে।সূত্রের খবর, কার্শিয়াংয়ে পরীক্ষামূলক ভাবে এটি চালু করার জন্য…
Share this:
সাইলি চা বাগানে ফের উত্তাল শ্রমিক আন্দোলন
শনিবার সকাল থেকে বাগানের সমস্ত কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত চা…
Share this:
পাহাড়, প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধনে দার্জিলিংয়ে ‘ডোকো ট্রেল রান ২০২৫’
খেলাধুলার সঙ্গে সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করল দার্জিলিং পাহাড়ের সোনাদা এলাকার রাজাহাট্টা গ্রামে অনুষ্ঠিত ‘ডোকো ট্রেল…
