ভারতের শীর্ষস্থানীয় টায়ার প্রস্তুতকারক সিয়েট, আজ সিয়েট রকর্যাওড লঞ্চের কথা ঘোষণা করেছে, যা তাদের প্রথম রেডিয়াল টায়ার, বিশেষভাবে খনিজ এবং রুক্ষ ভূখণ্ডে চলাচলের জন্য তৈরি করা হয়েছে। ওড়িশার বারবিলের চ্যালেঞ্জিং খনি থেকে শুরু করে ইন্দোনেশিয়ার রুক্ষ ভূখণ্ড পর্যন্ত বিভিন্ন জায়গায় রকর্যাযডকে অনেকভাবে পরীক্ষা করা হয়েছে।
টায়ারটি স্থায়িত্ব উন্নত করতে, উচ্চতর ট্র্যাকশন ক্ষমতা এবং উচ্চতর মাইলেজ প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। রকর্যাযড-এর প্রবর্তন খনিজ ক্ষেত্রে রেডিয়ালাইজেশনের দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতিকেও চিহ্নিত করে, যেখানে আগে বায়াস টায়ার ব্যবহার করা হত। রকর্যাযড নিকটতম প্রতিযোগীদের তুলনায় প্রায় ৭% অতিরিক্ত স্থায়িত্ব প্রদান করে, তাপ অপচয় কমায় এবং কাঠামোগত শক্তিও দেয়।
টায়ারটি প্রাথমিকভাবে ভারতের প্রধান খনি অঞ্চলে, যার মধ্যে রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, কর্ণাটক এবং তামিলনাড়ু অঞ্চলে 11.00R20 আকারে পাওয়া যাবে।
