ক্যালিফোর্নিয়া আমন্ডসের সঙ্গে জমে উঠুক ক্রিসমাস উৎসব

ক্রিসমাসের এই মৌসুমে পুষ্টিবিদগণ ক্যালিফোর্নিয়া আমন্ডসকে স্বাস্থ্যকর ও সুস্বাদু উপাদান হিসেবে উৎসবের খাবারে অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহ জোগাচ্ছেন। আমন্ডস ঐতিহ্যবাহী ক্রিসমাসের মিষ্টি খাবারকে উন্নত করতে সহায়তা করে এবং তা স্বাস্থ্যসম্মতও বটে। আমন্ডস প্রোটিন, হেলদি ফ্যাটস ও ফাইবার-সহ ১৫টি অপরিহার্য পুষ্টি উপাদানে ভরপুর।
পুষ্টি বিশেষজ্ঞরা উৎসবের খাদ্যতালিকায় আমন্ডস অন্তর্ভুক্ত করার কিছু সুবিধার উল্লেখ করেছেন, যেমন রক্তের শর্করা নিয়ন্ত্রণ, এলডিএল কোলেস্টেরল হ্রাস করা ও হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি। ফিটনেস মাস্টার ও পাইলেটস ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা আমন্ডস স্ন্যাকসকে শারীরিক চর্চা সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে সাযুজ্য রেখে খাওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে উৎসবের সময় শারীরিক সুস্থতার ভারসাম্য বজায় থাকে। নিউট্রিশন ও ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী সুচিন্তিত খাবারের গুরুত্বে জোর দিয়েছেন।
ড. গীতিকা মিত্তাল (স্কিন এক্সপার্ট ও কসমেটোলজিস্ট), ড. মাধুমিতা কৃষ্ণন (আয়ুর্বেদ বিশেষজ্ঞ), ড. রোহিনী পাটিল (এমবিবিএস ও নিউট্রিশনিস্টদ) এবং শ্রিয়া সারান (জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী) আমন্ডসের ত্বকের পুষ্টি জোগানোর গুণাগুণ ও গুরুত্ব তুলে ধরছেন, যা ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। বলিউড অভিনেত্রী সোহা আলি খান স্বাস্থ্যকর বেকিং বিকল্প খাবারের পক্ষে মত প্রকাশ করেছেন, এবং আমন্ডসকে ঐতিহ্যবাহী খাদ্য-উপাদানের বিকল্প হিসেবে সুপারিশ করেছেন।
পবিত্র ক্রিসমাস উপলক্ষে যখন পরিবার-পরিজন একত্রিত হয়, সেইসময় চিনি-যুক্ত স্ন্যাকসের পরিবর্তে আমন্ডস খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা যাতে শক্তি বজায় রাখা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে। ক্যালিফোর্নিয়া আমন্ডস তাদের বহুমুখি গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতার কারণে এই ক্রিসমাসকে উত্সবমুখর ও স্বাস্থ্যকর করে তুলতে বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে।