জনপ্রিয় হাই-পারফরম্যান্স স্মার্টফোন ব্র্যান্ড আইকিউওও ভারতে তাদের যাত্রার সফল ছয় বছর পূর্ণ করেছে। এই বিশেষ মাইলফলক উদযাপন উপলক্ষ্যে ৬ থেকে ১০ এপ্রিল পর্যন্ত Amazon.in এবং iQOO.in-এ এক বিশেষ অ্যানিভার্সারি সেল থাকছে। গত ছয় বছরে ৭ মিলিয়নেরও বেশি ‘কোয়েস্টার’ বা গ্রাহকদের শক্তিশালী কমিউনিটি গড়ে তুলেছে আইকিউওও। এই সেলে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ থেকে শুরু করে বাজেট-ফ্রেন্ডলি সব বিভাগেই মিলবে আকর্ষণীয় ডিল।
এই বর্ষপূর্তির প্রধান আকর্ষণ হলো আইকিউওও ১৫ সিরিজ। যেখানে রয়েছে বিশ্বের উজ্জ্বলতম ৬০০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস সমৃদ্ধ ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। এতে ৭০০০mAh-এর ব্যাটারি এবং ১০০ ওয়াট ফ্ল্যাশচার্জিং সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি, গেমারদের জন্য আনা হয়েছে আইকিউওও ১৫আর, যা ৭৬০০mAh ব্যাটারি সমৃদ্ধ ভারতের পাতলা স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে আনা হয়েছে আইকিউওও জেড১১এক্স, যাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০-টার্বো চিপসেট এবং ৭২০০mAh ব্যাটারি। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ৩২ মেগাপিক্সেল ৪কে সেলফি ক্যামেরা সমৃদ্ধ আইকিউওও জেড১০আর এবং সাশ্রয়ী মূল্যে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দিতে আইকিউওও জেড১০ ও জেড১০ লাইট-ও এই অফারে অন্তর্ভুক্ত রয়েছে।
আইকিউওও-র প্রতিটি স্মার্টফোন ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় ভিভো-র গ্রেটার নয়ডা কারখানায় তৈরি। এছাড়া গ্রাহকদের নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে দেশজুড়ে রয়েছে ৬৫০-টিরও বেশি সার্ভিস সেন্টার। ষষ্ঠ বর্ষপূর্তির এই সীমিত সময়ের অফারে আইকিউওও-এর প্রিমিয়াম টেকনোলজি সাধারণ মানুষের আরও নাগালে চলে আসবে বলে সংস্থাটি আশাবাদী। আগামী ৭ এপ্রিল দুপুর ১২টা থেকে আইকিউওও ১৫ অ্যাপেক্স এডিশনটি অ্যামাজন এবং রিলায়েন্স ডিজিটাল সহ বিভিন্ন স্টোরে পাওয়া যাবে।
