শুরু হলো সার্টিফিকেট বিতরণের কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। প্রায় ১১ বছর পর ফেডটিকা প্রজা স্বীকৃতি অর্থাৎ ঠেকা প্রজা সার্টিফিকেট দেওয়া শুরু করল কলকাতা পৌরসভা। ২৭ জন আবেদনকারীর হাতে এই শংসা পত্র তুলে দেন ফিরাদ হাকিম।

জানা যায় ছয় মাস সময় সীমার মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। স্থানীয় কাউন্সিলরদের এক্ষেত্রে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাস থেকে ঠিকা-প্রজা শংসাপত্র দেওয়া বন্ধ করেছিল রাজ্য। প্রায় ১১ বছর পর আবার নতুন করে এই সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে।

এই সার্টিফিকেট দেওয়ার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মেয়র ফেরত হাকিম নিজেই। এবং গত ২ জুন থেকে এই ফর্ম বিলি করা হয়। গত সপ্তাহেই কলকাতার ফিরাদ হাকিমের হাত থেকে প্রায় ২৭ জন আবেদনকারী তাদের বহু প্রতীক্ষিত শংসাপত্র গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে প্রক্রিয়াটি বন্ধ থাকায় বহু নাগরিক নানা ধরনের পরিষেবা থেকে বঞ্চিত হয়েছিলেন। তেমনি রাজস্ব হারিয়েছে পুরসভা। এবার সেই অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়েছে খোদ পুরসভা।