শিববাড়ি মহুর কিসমত এলাকায় বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার। এই ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার অন্তর্গত ওই গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলতে বেরিয়ে একদল কিশোর ঝোপের ভেতরে প্রথমে একটি বড়সড় সাপ দেখতে পায়। প্রথমে তারা সাপটিকে অজগর ভেবে ভুল করে, তবে কিছুক্ষণ পর স্পষ্ট হয় যে সেটি একটি বিষধর চন্দ্রবোড়া সাপ।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরে। কিছুক্ষণের মধ্যেই বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ দক্ষতায় সাপটিকে ধরে নিয়ে যায়।
ঘটনায় উদ্ধার হওয়া সাপটিকে একঝলক দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। অনেকে মোবাইল ক্যামেরা বন্দী করেন ওই মুহূর্ত।
স্থানীয় বাসিন্দা ওমর আলী, জানায় জানান “সাপটা অনেক বড় ছিল। প্রথমে ভয় পেয়ে যায় সবাই। বনদপ্তরের লোকেরা এসে খুব সাহসের সঙ্গে ধরে নিয়ে যায়।”
এলাকায় চন্দ্রবোড়ার মতো বিষধর সাপের উপস্থিতিতে অনেকের মনে ভয় কাজ করে।তবে বনদপ্তরের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
