বদল আসছে পুরনো নিয়মে

বদলে গেল নিয়ম, জানা গিয়েছে, SBI কার্ড তাদের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন ঘোষণা করেছে। পরিবর্তনগুলি ক্রেডিট কার্ড বিলের হিসেব এবং কিছু বিনামূল্যের বিমা সুবিধার ওপর প্রভাব ফেলবে। এখন থেকে, মিনিমাম অ্যামাউন্ট ডিউ মানি গণনার পদ্ধতি পরিবর্তন করা হবে।

এদিকে, GST-র সম্পূর্ণ পরিমাণ, EMI-র কিস্তি, সব ধরণের ফি এবং চার্জ, ফাইন্যান্স চার্জ এবং যদি কার্ডের লিমিটের বাইরে খরচ হয়, সেক্ষেত্রে ওভারলিমিট অ্যামাউন্টকে যুক্ত করা হবে। এছাড়াও, যে অর্থ বেঁচে থাকবে সেটির ২ শতাংশ যোগ করে মোট মিনিমাম অ্যামাউন্ট ডিউ নির্ধারণ করা হবে।

এদিকে, এই পরিবর্তনের পর, কার্ড হোল্ডারদের আগের তুলনায় বেশি ন্যূনতম মাসিক দায়বদ্ধতা দিতে হতে পারে। এছাড়াও, SBI কার্ড কিছু বিনামূল্যের বিমা সুবিধা প্রত্যাহার করছে। যা এখনও পর্যন্ত কার্ডের সাথে বিনামূল্যে পাওয়া যেত। পাশাপাশি, SBI কার্ড গ্রাহকদের দ্বারা করা পেমেন্ট সমন্বয় করার পদ্ধতিতেও পরিবর্তন আনবে।