তুফানগঞ্জ এর বালাভুত গ্রাম পঞ্চায়েতের ৯/২৪৭,২৪৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলনের মঞ্চে চটুল নাচ। নিন্দার ঝড় জেলা জুড়ে। বর্তমানে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মঞ্চে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সহ স্থানীয় নেতৃত্বরা। একই মঞ্চে চললো চটুল নাচ। বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি বিজেপির। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই মোতাবেক গতকাল তুফানগঞ্জের বালাভুত গ্রাম পঞ্চায়েতেও বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুথ সম্মেলনের পাশাপাশি এদিন একই মঞ্চে চলে চটুল নাচ।আর তাতেই নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। এই ঘটনার পর বিজেপি নেতৃত্বরা জানান পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাস তৈরী করছে তৃণমূল কংগ্রেস। বাংলার সংস্কৃতিকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে শাসক দল।
Related Posts
ডিআই অফিসের সামনে চাকরি হারানো শিক্ষকদের বিক্ষোভ
ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হলো চাকরি হারা শিক্ষক, অশিক্ষক…
Share this:
ডাবগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো ভারতীয় জনতা পার্টি
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো ভারতীয় জনতা পার্টি। ঘোষণা করা হলো প্রধান…
Share this:
তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হল হলুদ সংকেত
জল বাড়তে শুরু করেছে তিস্তায়। ইতিমধ্যেই তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। গজলডোবা ব্যারেজ থেকে ৭৯৫১ কিউমেক জল…
