কোনো সুরক্ষা ব্যাবস্থা ছাড়াই চলছে নির্মাণ কাজ

কাজ শুরু থেকেই অভিযোগ উঠেছে একাধিকবার, তবে কোনো সুরাহা হয়নি। বিপদ ঘরে করেই চলছে কাজ। বিদ্যুৎ লাইন তৈরীতে শ্রমিকদের দিয়ে কোনোরকম সুরক্ষা সামগ্রী ছাড়া কাজ করানো হচ্ছে, অভিযোগ তুলেছেন শ্রমিকরা। যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাব্রুম মহকুমার জলেফা থেকে সোনাই বাজার যাওয়ার রাস্তায় নতুন যে বিদ্যুতের লাইন তৈরি করার কাজ করা হচ্ছে সেই বিদ্যুতের লাইনের কাজ করার জন্য কোনরকম সুরক্ষা সামগ্রী ছাড়াই শ্রমিকরা কাজ করছে। সেখানে দেখা যাচ্ছে শ্রমিকরা উঁচু উঁচু বিদ্যুতের খুঁটিতে কোনরকম বেল্ট ও হেলমেট এবং কোন রকম সুরক্ষা সামগ্রী ছাড়া কাজ করে চলছে পাওয়ার গ্রিট নামক কোম্পানি।

শ্রমিকদের দিয়ে কোনোরকম সুরক্ষা সামগ্রী ছাড়া এভাবে কাজ করাতে গিয়ে যে কোন সময় খুঁটির উপর থেকে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে শ্রমিকদের। এছাড়াও দেখা যায় এ কাজ চলাকালীন অবস্থায় কোন রকম সরকারি আধিকারিকদের সেখানে দেখা মিলেনি কাজের স্থানে।