একাধিক দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করলো CPIM দার্জিলিং জেলা কমিটি। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্টকে একটি স্মারকলিপি তুলে দিলো দলের নেতা কর্মীরা। শুক্রবার একটি মিছিল করে মেডিক্যাল কলেজের সুপারের ঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের প্রধান দাবিগুলির মধ্যে মূলত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সবকটি বিভাগ সম্পূর্ণভাবে কার্যকর করা, বেশ কিছু চিকিৎসক যারা প্রতি মাসে মাইনে পাচ্ছেন কিন্তু সময়মতো হাসপাতালে আসছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, হাসপাতালে দালাল রাজ বন্ধ করা ইত্যাদি।
Related Posts
বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আয়োজিত হল লোকনাথ সেবাশ্রমের বাৎসরিক পূজো
প্রতিবছরের ন্যায় এবছর কালিয়াগঞ্জের হরিহরপুর লোকনাথ সেবাশ্রমের বাৎসরিক পূজোর আয়োজন করা হয় বুধবার। পাশাপাশি পূজো ছাড়াও তিন দিন ব্যপী বিভিন্ন…
Share this:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হল রাখি বন্ধন উৎসব
বুধবার ভেটাগুঁড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হলো রাখি বন্ধন উৎসব। ১৩ নং বেঙ্গল বিএন এনসিসির উদ্যোগে…
Share this:
ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়ছে স্ক্রাব টাইফাসের
ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়ছে স্ক্রাব টাইফাসের। রায়গঞ্জ মেডিকেলে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে জ্বরে…
