টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো তুফানগঞ্জ দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার এক টোটো চালকের। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)।জানা যায় তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার বাসিন্দা আলমগীর হোসেন পেশায় টোটো চালক।প্রত্যেক দিনের মতোই গতকাল রাতে টোটো চার্জ করতে যান আলমগীর, সেখানে ইলেকট্রিক শক লেগে ঘরে পড়ে থাকতে দেখতে পারেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।হাসপাতাল থেকে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।ময়নাতদন্তের পর দেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সূত্রে খবর।
Related Posts
কোচবিহারে প্রকাশ্যে গুলি করে হত্যা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়
কোচবিহারে প্রকাশ্যে গুলি করে হত্যা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।জানা যায়, গতকাল রাতে কোচবিহার দুই নম্বর ব্লকের মহিষবাথান এলাকায় প্রকাশ্য রাস্তায় গুলি…
Share this:
সিকিম চালককে হেনস্থা,থানায় এসে বিক্ষোভ চালকদের
বাংলায় প্রবেশ করলেই শুরু হয় সিকিম গাড়ির উপর নানান ভাবে হেনস্থা।প্রশাসনিক থেকে শুরু করে সিন্ডিকেট ভাবে তাদের হেনস্থা করা হয়…
Share this:
মঙ্গলবার দুপুরে বালুরঘাট বটকৃষ্ণ পল্লী এলাকায় রাস্তা নির্মাণের শুভ সূচনা করা হলো
স্বাধীনতার এত বছর হয়ে গেলো তবুও মেলেনি পাকা রাস্তা। বাম আমলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরেও কোন সুরাহা হয়নি! বালুরঘাট পৌরসভার…
