দাম কমাও, নয়তো গদি ছাড়ো। এই স্লোগান তুলে জলপাইগুড়িতে আন্দোলন শুরু করল জাতীয় কংগ্রেস কমিটির সদস্যরা।শনিবার জাতীয় কংগ্রেস কমিটির জেলা সভাপতির নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে জোরদার আন্দোলন শুরু করেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি পিনাকি সেনগুপ্ত।আন্দোলনে অংশগ্রহণ করেন কংগ্রেসের মহিলা কমিটির সদস্যরাও।জলপাইগুড়ির দিনবাজারে শনিবার সকাল থেকে চলে আন্দোলন। অবিলম্বে আলু পেঁয়াজ সহ বিভিন্ন রকমের সবজির দাম কমানোর দাবিতে সরব হন আন্দোলনকারীরা।দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা কংগ্রেসের সদস্যরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, বর্তমানে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন শাক সবজির দাম আকাশছোঁয়া। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই দাম বৃদ্ধি হয়েছে। তাই সরকারকে দ্রুত এই সমস্ত জিনিসের দাম কমানোর দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা।
Related Posts
জলপাইগুড়ির ক্রান্তিতে মমতার সভাস্থল পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান
উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোট প্রচারে এসেছে তৃনমূল দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ভান্ডানি…
Share this:
জুনিয়র চিকিৎসকের তৎপরতায় প্রাণে বাঁচলো ময়নাগুড়ির বাসিন্ধা দ্বীপেন শীল
ময়নাগুড়ি থানার অন্তর্গত হেলাপাকড়ির বাসিন্ধা দ্বীপেন শীল, রাতে মাছ ধরতে গিয়েছিলেন জলা ভূমিতে হঠাৎ কিছু একটা কামড় দিয়েছে বলে মনে…
Share this:
জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সারুল পুজো অনুষ্ঠিত হলো
কচি পাতা আর শাল, মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে…
