প্রচন্ড গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হলো রাজগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাজগঞ্জ থানার পক্ষ থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর, হাতিমোড়, সারিয়াম ও বেলাকোবায় পথ চলতি মানুষ গাড়ির চালক এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে ওআরএস-এর প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়। এব্যাপারে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, উত্তরবঙ্গে প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা চলছে। এত গরমের মধ্যেও মানুষকে কাজের জন্য বের হতে হচ্ছে। এছাড়াও বহু পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তাই সকলের কথা চিন্তা করে ডিএসপি হেডকোয়ার্টার জলপাইগুড়ি শেরাব দর্জি লেপচার উদ্যোগে প্রায় ৬০০ জনকে বোতল পানীয় জল এবং ওআরএস দেওয়া হলো।
Related Posts
মুখ্যমন্ত্রীকে আচার্যের স্থানে দেখতে এবার বিক্ষোভে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ
উপচার্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে সামিল হল আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার আলিপুরদুয়ার বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সামনে…
Share this:
ডাবগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো ভারতীয় জনতা পার্টি
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো ভারতীয় জনতা পার্টি। ঘোষণা করা হলো প্রধান…
Share this:
কলকাতা হাইকোর্টে নির্বাচন-পরবর্তী সহিংসতাকে চ্যালেঞ্জ জানাতে আইনি পথে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ তারিখে কলকাতা হাইকোর্টে এক বিরল উপস্থিতিতে…
