জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচনী বৈঠকে বসলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক।আগামী ১৯শে এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আসনে নির্বাচন হতে চলেছে। তাঁর আগে সবদিক খতিয়ে দেখতে বিশেষ এই বৈঠক করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের পাশাপাশি প্রথম দফার নির্বাচনে ভোট হতে চলেছে আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রে। তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে বুধবার জলপাইগুড়িতে আসেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা। বুধবার জলপাইগুড়ির পূর্ত দপ্তরের বাংলোতে জলপাইগুড়ি লোকসভার তিনজন পর্যবেক্ষক, জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি।
Related Posts
OBC সংরক্ষণ ইস্যুতে বড় নির্দেশ হাইকোর্টের
২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করল আদালত। এবার থেকে এই সার্টিফিকেট আর বৈধ বলে গণ্য হবে…
Share this:
‘কড়ি ফেললেই হিন্দু পরিচয়’—শান্তনু ঠাকুরের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ তৃণমূলের
বনগাঁ, ১৩ আগস্ট, ২০২৫ — কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।…
Share this:
শেষ হাসি হাসবে কে, গণনার ৪ ঘণ্টা পার
দিল্লির মসনদে বসবে কে? মোদি নাকি ইন্ডিয়া জোট? কে দেখাবে চমক? আজ ৪ জুন। ভোট গণনার দিন। ইতিমধ্যে চার ঘণ্টা…
