অবশেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গসহ গোটা দেশের চোখ এখন সুপ্রিম কোর্টের দিকে। রাজ্যের ওবিসি সংরক্ষণ মামলা এবার এক নতুন মোড়ে পৌঁছেছে। এই রায় রাজ্যের লক্ষ লক্ষ ওবিসি সম্প্রদায়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতির কিছু অংশ বাতিল করে দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতেই মামলাটি এবার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।

সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মামলাটি ‘Final Disposal at Admission Stage’ হিসেবে অন্তর্ভুক্ত। আইন বিশেষজ্ঞদের মতে, এই ট্যাগের অর্থ হল আদালত এবার মামলাটির দ্রুত নিষ্পত্তি করতে চাইছে, এবং এই মামলা নিয়ে আর কোনও দীর্ঘসূত্রিতা রাখতে চাইছে না।