মহাকাল মন্দিরের শিলান্যাস : শেষ মুহূর্তের প্রস্তুতি, বৈঠকে জেলা প্রশাসন – মেয়রসহ অন্যান্যরা

আগামী ১৬ তারিখে দেশের বৃহত্তম মহাকাল মন্দির শিলান্যাস অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে জেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে এসডিও অফিসে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলার জেলা শাসক, এসডিও, SJDA চেয়ারম্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

বৈঠকে অনুষ্ঠান পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখনও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে, মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে, তবে আপাতত তা সর্বজনীনভাবে নিশ্চিতভাবে ঘোষণা করা সম্ভব নয়।

শিলান্যাসের মাত্র কয়েকদিন বাকি—দার্জিলিংবাসী এখন উত্তেজনার সঙ্গে অপেক্ষা করছে পবিত্র মহাকাল মন্দিরের এ বিশেষ মুহূর্তের জন্য।