সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।
ইতিমধ্যেই গুজরাট পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড জানিয়েছে যে, তারা ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করে একটি সন্ত্রাসবাদী মডিউলের সন্ধান পেয়েছে। যারা ভারতীয় উপমহাদেশে নিষিদ্ধ সংগঠন আল-কায়েদার মতাদর্শ প্রচার করছিল বলে অভিযোগ রয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, অন্যান্য রাজ্যের পুলিশের সহযোগিতায় পরিচালিত মাল্টি-স্টেট অভিযানে ওই ৪ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন গুজরাটের। আধিকারিক জানিয়েছেন যে, ওই ৪ জন অপারেশন সিঁদুরের বিরুদ্ধে জেহাদ উস্কে দেওয়ার কাজে নিয়োজিত ছিল। অভিযুক্তরা জেহাদি প্রচারে জড়িত ছিল।
