উত্তর-পূর্ব ভারতের মনীষী, কোচ রাজবংশী সমাজের প্রাণপুরুষ পঞ্চানন বর্মার মূর্তি উন্মোচন হলো ডাবগ্রাম – ফুলবাড়ির বিধানসভা অন্তর্গত গোরা মোড়ে। মূর্তির উদ্বোধন হয় বিশিষ্ট সমাজসেবী জেপি কানোরিয়ার হাত ধরে। শিলিগুড়ির সাহুডাঙ্গী সংলগ্ন গড়ার মোড়ের ধ্রুবানন্দ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম – ফুলবাড়ীর তৃণমূল সভাপতি দিলীপ রায়, জেলা পরিষদের সদস্যা মনীষা রায়, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরি দাশ, ক্যাপ্টেন নলিনী রায় সহ এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তি ও ক্লাব সদস্যরা। অতিথিদের হলুদ গামছা পরিয়ে সংবর্ধনার পর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সম্মিলিতভাবে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি উন্মোচিত হয়।
সাংস্কৃতিক অংশে পরিবেশিত হয় মনোরম বৈরাতী নৃত্য, যা অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি মানবিকতার নিদর্শন হিসেবে এদিন এই বিশেষ দিনে অসহায় ও দুঃস্থ মানুষের হাতে কম্বল প্রদান করা হয় অতিথিদের উদ্যোগে।
