বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুখবর এল রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য।
২০২৪-এ ডিএ ঘোষণার পর অবশেষে ১০ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ পেতে চলেছেন পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত নিয়ম জারি করল স্কুল শিক্ষা দফতর। উল্লেখ্য, ২০২৪ এবং ২০২৫ সালে ১০ শতাংশ করে মোট ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য।
ডিএ ঘোষণা হলেও সেই ডিএ কবে মিলবে এতদিন সেই দিনক্ষণ জানানো হয়নি। দীর্ঘ অপেক্ষার পর স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গিয়েছে, অর্থ দফতরের অনুমোদনের জন্য এই সংক্রান্ত কাজ এতদিন আটকে ছিল। অনুমোদন মিলতেই পেতেই নির্দেশ দেওয়া হয়েছে।
