জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারতের কর্মসংস্থান নিয়ে ফের এক বড় ইতিবাচক খবর। এক বিস্তৃত রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে গত মাত্র ছয় বছরে ভারতের সেবা খাতে তৈরি হয়েছে প্রায় চার কোটি নতুন কর্মসংস্থান।
এই রিপোর্ট অনুযায়ী, সেবা খাত এখন দেশের সবচেয়ে বড় চাকরিদাতা ক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। “India’s Services Sector: Insights from Employment Trends and State-Level Dynamics” রিপোর্টটিতে জানানো হয়েছে, বর্তমানে দেশে প্রায় ১৮.৮ কোটি মানুষ সরাসরি সেবা খাতে কাজ করছেন।
এই খাত দেশের মোট অর্থনৈতিক মূল্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় ৫৫ শতাংশ অবদান রাখছে। উল্লেখযোগ্যভাবে, কোভিড-১৯ মহামারির সময় যখন বহু খাত ভেঙে পড়েছিল, তখনও এই খাত তার স্থিতিশীলতা ও কর্মসংস্থান রক্ষা করতে সক্ষম হয়।
