ফের অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান। শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায় অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম।জানা গিয়েছে, এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবৈধভাবে নাগরিক সমিতির অফিস এবং বিল্ডিং এর পার্কিংকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল।যেকারনে সমস্যায় পড়তে হচ্ছিল অ্যাপার্টমেন্টের আবাসিকদের।এই নিয়ে একটি মামলাও হয়।এরপর পুরনিগমের তরফে একাধিকবার বিল্ডিং এর প্রোমোটারকে নোটিশ পাঠানো হয়।এরপরও প্রোমোটার নোটিশের গুরুত্ব না দেওয়ায় অবশেষে আজ সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম।এদিন যাতে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী।
Related Posts
ধুপগুড়ি শহরের এলাকাবাসীরা আবারো পথ অবরোধে সামিল
আবারো জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডে পথ অবরোধ। তবে এবার কিন্তু পুরুষ নয় মহিলাদের পথ অবরোধ। তিন থেকে…
Share this:
শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একাধিক দাবিতে গণ অবস্থান বিক্ষোভ
শিলিগুড়ি বিধান মার্কেটে যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে তাদের দোকান ঘরের সম্পূর্ণ মালিকানা তাদের দেওয়া হোক।এই দাবি তুলে…
Share this:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের শিলান্যাস করবেন
আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিং এর সাংসদ…
