মুখ্যমন্ত্রী বাংলায় হিংসাকে প্রশ্রয় দেয়, শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে সংবাদমাধ্যমে এমনি মন্তব্য করলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। এদিন চোপড়া যাওয়ার উদ্দেশ্যে বাগডোগরা বিমানবন্দরে এসেছিলেন রাজ্যের রাজ্যপাল। সেখান থেকে সড়ক পথে তিনি শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে যান। সেখানে কোচবিহারে নির্যাতিতা মহিলা যাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে সেই মহিলা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে দেখা করার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে হিংসা দেখা যাচ্ছে এবং তাতে মদত দিচ্ছে রাজ্য সরকার। হিংসা এবং হিংসা ছাড়া সৃষ্টি করছে তাদেরকে সমর্থন করছে রাজ্য সরকার। তা মেনে নেওয়া যায় না কারণ সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তিনি এখানে এসেছেন।
Related Posts
নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে বিদেশে, দাবি তদন্তকারী সংস্থার
বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর…
Share this:
বড় সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য
বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার…
Share this:
রামনবমীর অশান্তি সংক্রান্ত ঘটনায় দায়ের হল ছয়টি FIR
সম্প্রতি রাজ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্য জুড়ে পালিত হয়েছিল রামনবমী, কিন্তু এই উৎসবকে ঘিরেই অশান্তি ছড়ায় রাজ্যে। এবার…
